কাশিমপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে মোজাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কাশিমপুরের সারদাগঞ্জ তাঁতীপাড়ার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোজাম পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের মোকলেছের ছেলে। তিনি তার পরিবারের সঙ্গে কাশিমপুরে সারদাগঞ্জ তাঁতীপাড়া এলাকায় একলাসের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশিমপুর থানার সারদাগঞ্জ তাঁতীপাড়া এলাকায় বাঁশবাগানের একটি গাছে গলায় কাপড় পেঁচানো যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দোঁ হয়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied