শাহজাদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২-এর অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মাদক বিক্রেতা মো. নুরুল ইসলাম (২১) শাহজাদপুর উপজেলার তালগাছি বাজারঘাটি গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে।
সিরাজগঞ্জ র্যাব-১২-এর মিডিয়া বিভাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১২-এর আভিযানিক দল শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গরুর হাটে অভিযান পরিচালনা করে ১৯৮ পিস ইয়াবাসহ মো. নুরুল ইসলামকে আটক করে।
র্যাবের প্রাথমিক জ্ঞিাসাবাদে জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন