লোহাগড়ায় পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসির স্ত্রী
এগার বছরের শিশু সন্তান আনাচকে সঙ্গে নিয়ে স্বর্ণলঙ্কার ও নগদ অর্থ সহ পরকীয়া প্রেমিক জহির শেখ ( ৪৫) এর সঙ্গে পালিয়েছে প্রবাসির স্ত্রী। ১৫ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় মোসা: রোমানা খানম এর সাথে। পরে জহির শেখের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে এবং তার হাত ধরেই তিনি উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৮সেপ্টেম্বর) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় এ ঘটনা ঘটেছে। এলাকা বাসী জানান গত সতেরো/আঠারো দিন আগে পরিবারের সবার চোখ ফাকি দিয়ে তারা পালিয়ে গেছেন। তবে তাদের পরকিয়ার বিষয়টি জানাজানি হয় বেশ কিছু দিন আগে। প্রবাসি আলমগীর হোসেন জানান, গত ১৫ বছর আগে তার স্ত্রী রোমানা খানম এর সঙ্গে একই জেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হান্নাান মোল্যার মেয়ের সঙ্গে বিবাহ হয়। আমার ছেলে আনাস (১১) সহ নগদ ১০লক্ষ টাকা সোনা গহনা ১০ভরি (মূল্য ৮লক্ষ ৪০ হাজার টাকা) অন্যান্য মালামাল সহ সর্বমোট ক্ষতির পরিমাণ ২৮লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে বের হয়।
এ ঘটনায় গত ১৭ অক্টোবর থানায় একটি অভিযোগ দিয়েছেন, প্রবাসি স্বামী আলমগীর হোসেন। এ বিষয়টি রোমানার বাবার বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর তার বাড়িতে গিয়েও কোন পুরুষ মানুষের দেখা মিলেনি । বাড়ির নারীরা জানান এ ব্যাপারে তারা কিছ্ইু জানেনা । কোথায় আছে তাও জানেনা । লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন- এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ