চরফ্যাসনে স্বামীর হাতে স্ত্রী খুন
পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে স্ত্রী কুলসুম আক্তারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্বামী সাইফুল ইসলাম আকতার। বাগবিতণ্ডার একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন সাইফুল। রক্তাক্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন স্ত্রী। এরপর বুধবার (১৯ অক্টোবর) স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে বলেন।
এরপর স্বজনরা মুমূর্ষু অবস্থায় কুলসুমকে নিয়ে বরিশাল শেরে-বাংলার উদ্দেশে রওনা দেন। দুপুর ২টার দিকে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে এম্বুলেন্সে কুলসুমের মৃত্যু হয়।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন আজ রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।কুলসুম আক্তার ভোলা চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকা চর মানিকা ইউনিয়ন চর কচ্ছপিয়া গ্রামের সাইফুল ইসলাম আকতারের স্ত্রী ছিলেন। বিবি খাদিজা নামে তাদের আড়াই বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে।
ঘটনার পর আজ বিকেলে অভিযান চালিয়ে পুলিশ কুলসুমের শশুড় কাজল দালালকে গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত ঘাতক স্বামী সাইফুল ইসলাম আকতারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় নিহত কুলসুমের বাবা আব্দুল মজিদ জামাই সাইফুল ইসলাম আকতারকে প্রধান আসামি করে দক্ষিণ আইচা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুলসুমের শশুড়কে গ্রেফতার করা হয়েছে। ঘাতক স্বামী সাইফুল ইসলাম আকতারকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯