ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফেসবুক পোষ্ট দেখে

রাতেই শীতার্ত বৃদ্ধ ভিক্ষুকের পাশে আক্কেলপুরের ইউএনও


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১২:১৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখে রাতেই ৭০ বছর বয়সী এক অসহায় শীতার্ত ভিক্ষুকের জন্য কম্¦ল ও খাবার নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে ছুটে আসেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান।

বুধবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে দৈনিক সকালের সময় পত্রিকার আক্কেলপুর উপজেলা প্রতিনিধি শাদমান হাফিজ শুভ’র ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে করা ‘মৃদু শীতে ৭০ বছর বয়সী বৃদ্ধ (ভিক্ষুক) লুঙ্গি জড়িয়ে আক্কেলপুর রেল স্টেশনে শুয়ে আছে। তার পাশাপাশি আরো কয়েকজনের একই অবস্থা’ লিখা ছবি সহ একটি পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে রাত প্রায় পৌনে ১১টায় ওই অসহায় বৃদ্ধের জন্য শীত নিবারণে গরম কম্বল ও খাবার নিয়ে ছুটে আসেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার। এ সময় ওই অসহায় বৃদ্ধের পাশাপাশি রেল স্টেশনে থাকা আরো কয়েকজন ছিন্নমূল মানুষের হাতে খাবার তুলে দেন তিনি।

অসহায় ওই ৭০ বছর বয়সী ভিক্ষুক মনতাজ পাশর্^বর্তী নওগাঁ জেলার আহসানগঞ্জের বাসিন্দা। তিনি গত প্রায় ৫-৬ বছর যাবত আক্কেলপুর উপজেলার বিভিন্ন স্থানে ভিক্ষা করেন ও রাতে আক্কেলপুর রেলস্টেশনে এসে ঘুমান।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের দেয়া খাবার খেয়ে গরম কম্বল জরিয়ে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পরেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ মনতাজ।

রেল স্টেশনের কর্মচারী টুটুল হোসেন বলেন, ‘ফেইসবুকে পোস্ট দেখে ইউএনও স্যার মানবতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা মাত্র অসহায় ছিন্নমুল মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এটি নিঃসন্দেহে প্রসংশার দাবিদার’।

৭০ বছর বয়সী মনতাজ উদ্দিনকে সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ