ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ব্রাহ্মণবাড়িয়ায় সদ্যসমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরমধ্যে সাধারণ ওয়ার্ডের ১৮ জন ও সংরক্ষিত নারী আসনের ৫ জন সদস্য রয়েছেন। গত সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে প্রকাশ করা হয় ফলাফল।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, জেলা পরিষদের ১নং সাধারণ ওয়ার্ডে (নাসিরনগর উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১৭০টি। এই ওয়ার্ডে ফারুক মিয়া (উটপাখী প্রতীক) ২ ভোট এবং মোঃ সাদেকুর রহমান (টিউবওয়েল প্রতীক) ১৬ ভোট পেয়ে জামানত হারান। ২নং সাধারণ ওয়ার্ডে (সরাইল উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১১৮টি। এই ওয়ার্ডে উত্তম কর্মকার (তালা প্রতীক) ১৩ ভোট ও মোহাম্মদ ইমরান মিয়া (বৈদ্যুতিক পাখা প্রতীক) কোন ভোট না পেয়ে (শুন্য ভোট) জামানত হারান। ৩নং সাধারণ ওয়ার্ডে (আশুগঞ্জ উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১০৭টি। এই ওয়ার্ডে জিল্লুর রহমান (তালা প্রতীক) কোন ভোট পাননি (শুন্য ভোট) এবং মোঃ মনিরুজ্জামান খাঁন (টিউবওয়েল প্রতীক) ১ ভোট পেয়ে জামানত হারান।
৪নং সাধারণ ওয়ার্ডে (সদর উপজেলা) মোট ভোট কাস্ট হয় ১৬১টি। এই ওয়ার্ডে আজহারুল ইসলাম (ক্রিকেট ব্যাট প্রতীক) ৩ ভোট, শাহাদাত খান (তালা প্রতীক) ১০ ভোট এবং সুধীর চন্দ্র ঘোষ (টিউবওয়েল প্রতীক) ১ ভোট পেয়ে জামানত হারান। ৫নং সাধারণ ওয়ার্ডে (বিজয়নগর উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১৩১টি। এই ওয়ার্ডে কাজী আশিকুর রহমান (টিউবওয়েল প্রতীক) ৬ ভোট এবং তফসিরুল ইসলাম (বক প্রতীক) ২ ভোট পেয়ে জামানত হারান। ৬নং সাধারণ ওয়ার্ডে (আখাউড়া উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ৮০টি। এই ওয়ার্ডে খন্দকার মোস্তাক আহমেদ (অটোরিকশা প্রতীক) ১ ভোট, মোহাম্মদ আলী ভূইয়া (তালা প্রতীক) ১ ভোট এবং ইয়াছিন মিয়া (টিউবওয়েল প্রতীক) কোন ভোট না পেয়ে (শুন্য ভোট) জামানত হারান। ৭নং সাধারণ ওয়ার্ডে (কসবা উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১৪৩টি। এই ওয়ার্ডে আইয়ূব আলী ভূইয়া (অটোরিকশা প্রতীক) ১ ভোট পেয়ে জামানত হারান।
৮নং সাধারণ ওয়ার্ডে (নবীনগর উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ২৮৫টি। এই ওয়ার্ডে আতিকুর রহমান (হাতি প্রতীক) ২ ভোট এবং সফিকুল ইসলাম (বৈদুতিক পাখা) ৩ ভোট পেয়ে জামানত হারান। ৯নং সাধারণ ওয়ার্ডে (বাঞ্ছারামপুর উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ১৮৩টি। এই ওয়ার্ডে নূর মোহাম্মদ মোল্লা (ঘুড়ি প্রতীক) ৭ ভোট পেয়ে জামানত হারান।
সংরক্ষিত ১নং ওয়ার্ডে (নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ৩৯৫ টি। এই ওয়ার্ডে মাহমুদা পারভীন (মাইক প্রতীক) ২১ ভোট পেয়ে জামানত হারান। সংরক্ষিত ২নং ওয়ার্ডে (সদর, বিজয়নগর ও কসবা উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ৪৩৮টি। এই ওয়ার্ডে ফেরদুছ আক্তার (হরিণ প্রতীক) ৯ ভোট ও রোমানা আক্তার (টেবিল ঘড়ি প্রতীক) ২০ ভোট পেয়ে জামানত হারান। সংরক্ষিত ৩নং ওয়ার্ডে (আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ৫৪৭ টি। এই ওয়ার্ডে মাহমুদা আক্তার শিউলী (বই প্রতীক) ২৪ ভোট এবং মোছেনা বেগম ( দোয়াত কলম প্রতীক) ২৫ ভোট পেয়ে জামানত হারান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান বলেন, কোন প্রার্থী যদি বৈধ কাষ্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট যদি না পান তাহলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে মোট ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২জন, জেলার ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এমএসএম / জামান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ