ডঃ নুরুন নবীর উদ্যোগে
আমেরিকান ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান সিনেটর বব মেনেনডেজকে সম্বর্ধনা
নিউ জার্সির প্লেন্সবোর টাউনশিপের কাউন্সিলম্যান ড. নূরুন নবীর উদ্যোগে নিউ জার্সি বাংলাদেশী আমেরিকান সম্প্রদায়ের পক্ষে ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান সিনেটর বব মেনেনডেজকে সংবর্ধনা ড. নূরুন নবীর উদ্যোগে নিউ জার্সি বাংলাদেশী আমেরিকান সম্প্রদায়ের পক্ষে ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান সিনেটর বব মেনেনডেজকে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত বক্তব্যে ড. নবী সিনেটর মেনেনডেজের দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য উল্লেখ করে বাংলাদেশ-আমেরিকার বর্তমান সুসম্পর্কে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান।
সংবর্ধনার উত্তরে সিনেটর মেনেনডেজ বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রয়েছে বিশাল সাফল্যের ইতিহাস। গত পঞ্চাশ বছরে পৃথিবীর একটি দরিদ্র দেশ থেকে আজ রাইজিং মিডল ক্লাসের দেশে উন্নীত হয়েছে। আর মাত্র কয়েক বছরে বাংলাদেশ সম্পূর্ণ মধ্যবিত্তের দেশে পরিণত হবে। এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে তারা আমেরিকার নিরাপত্তার চমৎকার অংশীদার। বিশেষ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে। তারা আমাদের কাউন্টার টেরোরিজমের একটি মিত্র দেশ। আমি এ জন্য বাংলাদেশের প্রশংসা করি।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রশংসা করে সিনেটর বলেন, আমেরিকা এবং বিশ্বজুড়ে বাংলাদেশের গার্মেন্টস একটি উল্লেখযোগ্য রপ্তানি পণ্য। তিনি বলেন, পৃথিবীর ১৮ কোটি জনসংখ্যার এই দেশটির সামনে রয়েছে উন্নয়নের বিপুল সম্ভবনা।
সিনেটর মেনেনডেজ আমেরিকা এবং বাংলাদেশের পঞ্চাশ এর সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক আরও জোরদার করার লক্ষে তিনি কাজ করবেন।
অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক পার্টি ও বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন