ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় মৎস্য আড়তদারকে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ৩:১১
চট্টগ্রামের আনোয়ারায় চিংড়ি মাছে জেলি পুশ করায় এক মৎস্য আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা ও দেড়শ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে কালাবিবির দিঘির মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 
 
অভিযানে সহযোগিতা করেন মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, গোপন সংবাদে জানতে পেরেছি কালাবিবির দিঘির মোড় এলাকায় মৎস্য আড়ৎগুলোতে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করে ওজন বাড়িয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে।
 
এগুলো মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ উপায়ে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ একটি শাস্তিযোগ্য অপরাধ।এই অপরাধে একজন আড়ৎদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও দেড়শ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।জব্দকৃত দেড়শ কেজি চিংড়ি মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার