বিরামপুরে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির উপদেষ্টা খায়রুল আলম রাজু।
সভায় আইনশৃংঙ্খলা বিষয়াদি নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, ওসি সুমন কুমার মহন্ত, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, ২৯-বিজিবির কোম্পানি কমান্ডার নরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, প্রেসক্লাব প্রতিনিধি সাংবাদিক মাহমুদুল হক মানিক, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগণ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, যানজট নিরসন, মাদকদ্রব্য, বাল্য বিবাহ, ইভটিজিংসহ কিশোর গ্যাংদের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied