ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কেউ কথা রাখেনি

স্বাধীনতার ৫০ বছর পরেও মধুপুরের জাঙ্গালিয়া এলাকাবাসী অনেকটাই অবহেলিত


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২০-১০-২০২২ বিকাল ৫:১২
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রাম। জলছত্র ২৫মাইল বাজার হতে পূর্বদিকে কাচা রাস্তা বেয়ে এগুলেই শালবন। আঁকাবাকা মেঠোপথ, দুপাশে শারি শারি জারুল, সেগুন আর শাল গজারির বন। চারদিক সুমসাম নিরবতা, পাখপাখালি গান। কিছুদূর হাঁটলেই মন ঝুড়িয়ে আসে। এই সবুজের তাজা নিঃস্বাস নিয়ে বহু বছর যাবৎ বেচে আছে জাঙ্গালিয়া উত্তরপাড়ার পাহাড়ি অঞ্চলের মানুষ। 
 
উপজেলার জাঙ্গালিয়া উত্তরপাড়া গ্রামের অধিকাংশ মানুষ খেটে খাওয়া দিনমজুর ও কৃষি নির্ভর। এ গ্রামে আদা, কচু, হলুদ, পেঁপে, পেয়ারা, ড্রাগন, কলা ও আনারস বেশি চাষাবাদ হয়। স্বাধীনতা ৫০ বছর অতিক্রম হলেও এলাকাবাসী এখনো অনেকটাই অবহেলিত। 
 
গ্রামবাসীর নিজ উদ্যোগে গত ১৯ অক্টোবর বুধবার সারাদিন জাঙ্গালিয়া উত্তরপাড়া শান্তির বাজার হতে জলছত্র পচিঁশমাইল পর্যন্ত দুই কিলোমিটারেও বেশি কাচা রাস্তাটি স্থানীয় ভ্যান চালক, গ্রাম মুরুব্বি, যুবক উপস্থিত হয়ে ছোট বড় গর্ত মাটি দিয়ে ভরাট ও রাস্তা পূর্নসংস্কার করা হয়েছে। 
 
শিক্ষক আয়নাল হক বলেন, আনন্দ সহিত কৃতজ্ঞতা জানাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  অতি সম্প্রতি শতভাগ বিদ্যুতায়নের প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ পেয়েছি, কিন্তু তাতেও মিটার প্রতি আমাদের সকলকেই  ১৫/২০ হাজার টাকা দিতে হয়েছে। সবচেয়ে বেশী কষ্টকর বিষয় হচ্ছে বেরিবাইদ ইউনিয়নের অন্তর্গত জলছত্র পঁচিশমাইল থেকে জাঙ্গালিয়া শান্তির বাজার, হয়ে পাটপচা গ্রামে জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাচা ৩ কিলোমিটারের বেশি সড়কটি অত্র এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। উপজেলা শহরের সাথে সংযোগ স্থাপনকারী এ কাচা রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মালবাহী ট্রাক, প্রাইভেট কার ও ভ্যান/রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। 
 
এছাড়াও শতশত ছাত্র/ছাত্রীসহ কয়েক গ্রামের পথচারী রাস্তাটি ব্যবহার করে। কিন্তু গত কয়েক বছর যাবৎ কাচা রাস্তাটি ভালোভাবে সংস্কার না করায় অত্যন্ত শোচনীয় হয়ে পরেছে। এবারের হালকা বর্ষার রাস্তাটি বিভিন্ন স্থানে ভাঙ্গন ও জলাবদ্ধতা সৃষ্টি কারণে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। 
 
আলীআকবর খান বলেন, যানবাহনের অনুপযোগী হওয়ায় এ এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না। রাস্তাটা বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে পরিবহন তো দূরের কথা পায়ে হেটে যাওয়াটাই দূস্কর। জরুরী অবস্থায় কোন রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেয়া অসম্ভব।  কাচা রাস্তাটি অতিদ্রুত সংস্কার না করলে এ এলাকার জনগনের দুর্ভোগের সীমা থাকবে না। 
 
তুহিন মাংসাং বলেন, গত ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ৩০ মে এর মধ্যে জাঙ্গালিয়া গ্রামের কাচা রাস্তাটি সংস্কার করার কথা থাকলেও কিন্তু তা হয়নি। দাবী মোদের একটাই, জাঙ্গালিয়া গ্রামবাসীর প্রানের দাবী রাস্তা সংস্কার চাই। এমন একটি লিখিত আবেদন দেয়া হয়েছিলো (২০ মে) কিন্তু এখনো রাস্তাটি কোন সংস্কার হয় নাই।
 
৫ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রামের ভ্যান চালক প্রতিবন্ধি আঃ কাদের রাস্তায় মাটি কাটার সময় জিজ্ঞেস করা হয় এটা  সরকারি প্রকল্পের কাজ? উত্তরে তিনি  বলেন, সরকারের  আশায় বহু বছর অপেক্ষা করছি কোন কাজ হয়নি। আজ না কাল, কাল না পর্শু। নিজের কাজ নিজেরাই করছি। নির্বাচনের আগে কাজ করার কথা থাকলেও এখনো হয়নি। অনেকে বড় বড় ডায়লগ মারে এখন কাউকে খুজে পাই না। কেউ কথা রাখেনি।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি