ধামইরহাটে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবল) বেলা ১১টায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ঊর্ধ্বমূখী দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় বিদ্যালয়ের সভাপতি পৌর মেয়র আমিনুর রহমান ও প্রধান শিক্ষক মোছা. ছাবিহা ইয়াছমিন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুপুর ১২টায় ২ কোটি ৮৮ লাখ ব্যয়ে পোড়ানগর উচ্চ বিদ্যালয়ের চারতলা ও দুপুর ২টায় ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ধামইরহাট ফাজিল মাদরাসার চারতলা ভবনের উদ্বোধনও করেন তিনি। উদ্বোধন শেষে মাদরাসা মাঠে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মাদরাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, অধ্যক্ষ মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সিনিয়র আওয়ামী লীগ নেতা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মণ, তাওসিফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন