ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ১১:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাদরাসাছাত্র এহসানউল্লাহ (১৭)কে  মৃত ঘোষণা করে।এহসান জেলার নাসিনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের আমতলী গ্রামের মৃত শরীয়ত উল্লাহর ছেলে। সে জেলা শহরের মধ্যপাড়ায় মারকাজুল আবরার আল ইসলামি মাদরাসায় থেকে আদব বিভাগে পড়াশোনা করে আসছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সহপাঠী মুরছালিনকে (১৭) থানায় নিয়েছে পুলিশ৷ মুরছালিন জানায়,‘আমি ও এহসান উল্লাহ দুজন রাতে দুটি সাইকেল নিয়ে বের হই৷ আমরা শহরের ফ্লাইওভারে সাইকেল চালাচ্ছিলাম। এহসান উল্লাহর সাইকেলটি সামনে ছিল৷ কিছুক্ষণ পর আমি এসে দেখি সে আশিক প্লাজার সামনে অচেতন হয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’মারকাজুল আবরার আল ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমেদ বলেন, ‘আমাদের মাদরাসাটি আবাসিক। এখানে ১২৫ জন ছাত্র রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলে। মুরছালিন ও এহসান উল্লাহ কাউকে না বলে মাদরাসা থেকে বের হয়েছে। পরে জানতে পারি এহসান উল্লাহর মরদেহ হাসপাতালে।’ জেলা শহরের ১নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বলেন, এহসান উল্লাহর সহপাঠী মুরছালিন অসংলগ্ন কথা বার্তা বলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে৷ বিষয়টি রহস্যজনক। মৃত্যুর কারণ এখন কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’