ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত ১১ আসামী আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২১-১০-২০২২ বিকাল ৫:১

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামীসহ মোট ১১ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে রিপন ও সুমন, একই গ্রামের মৃত শামসুল আলমের ছেলে মুকাদ্দেস, কাজল মিয়ার স্ত্রী মনজুমা বেগম প্রকাশ শাহিনা বেগম, সুমন এর স্ত্রী উর্মি, মুকাদ্দেস এর স্ত্রী বিউটি বেগম, উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আনু মিয়ার ছেলে অহিদ মিয়া, জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা গ্রামের শামসুল হকের ছেলে সোহেল, ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর (কেন্ডা) গ্রামের সিরাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন, জামালপুর জেলার মেলন্দা উপজেলার সিড়িগাড় টেকুরিয়া গ্রামের আজহার এর ছেলে হাফিজুর রহমান এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার আহমেদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মানিক হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা বলেন, ‘কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম এর নির্দেশে, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত¡াবধানে ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮জন সহ মোট ১১ আসামীকে আটক করা হয়। আটককৃতদের শুক্রবার দুুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত