কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ৪টি মামলায় ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) কাপ্তাই সড়কের বড়ইছড়ি সদরে এ অভিযান চালানো হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এ অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স ও ডকুমেন্ট না থাকায় এবং হেলমেট না পরায় ৪ মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ৪টি মামলায় মোট ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে কাপ্তাই এসিল্যান্ড অফিসের অফিস সহকারী নিশান বড়ুয়া ও থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
কাপ্তাই এসিল্যান্ড মারজান হোসাইন জানান, নিরাপদ সড়ক নিশ্চিতে কাপ্তাইয়ে এ ধরনের অভিযান চলমান থাকবে।
জামান / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied