ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কাপ্তাইয়ের চিৎমরমে চোলাই মদসহ আটক ১


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ১:৩৮

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ১ শত ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত অংক্রাসং মারমা (৪২) ৩নং চিৎমরম ইউনিয়নের ১নং ওয়ার্ডের  ফুইট্যাছড়ি এলাকার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী।

গত শুক্রবার সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইকবাল বাহার চৌধুরী ও ওসি (তদন্ত) ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে  চিৎমরম ইউনিয়নের ফুইট্যাছড়ি এলাকা হতে  অংক্রাসং মার্মাকে (৪২) আটক করে। 

এ সময় তার বসতঘর হতে ১৩টি সাদা প্লাস্টিকের কন্টেনারে প্রতিটিতে ১০ লিটার করে ১শত ৩০ লিটার চোলাইমদ অবৈধ ভাবে হেফাজতে রেখে বিক্রয়করা কালীন সময়ে স্থানীয় কারবারী ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

চন্দ্রঘোনা থানার ওসি জানান,  আসামি এত বিশাল মজুদ এর পক্ষে কোন কিছু উপস্থাপন করতে  না পারায় তার বিরূদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার তাকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

জামান / জামান

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ