বিয়ের এক সপ্তাহেই বিধবা হলেন নববধূ
মধুপুরে বাবাকে বাঁচাতে গিয়ে মৌমাছির কামড়ে প্রাণ হারালেন ছাত্রলীগ নেতা
টাঙ্গাইলের মধুপুরে বাবাকে বাঁচাতে গিয়ে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৪) নামের ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে বিয়ে করে আনা নববধু হাতের মেহেদীর রং থাকতেই এ ঘটনায় বিধবা হলেন। তানভীরের মৃত্যু ও নববধুর এমন পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৌমাছির কামড়ে আহত হওয়ার একদিন পর শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়েছে।
২২ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় মাগন্তিনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তাদের সামাজিক গোরস্থানে শেষ দাফন করা হয়েছে।
নিহত তানভীর বেরীবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের টার্গেট বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতা। বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন ও মধুপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান খান মিথুন তানভীরের এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মশিউর রহমান খান মিথুন জানান, তানভীর বেরীবাইদ ইউনিয়ন ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক ছিলেন ।
তানভীরের মামা রায়হান জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি গাছের মৌমাছির বাসায় বাজপাখি আক্রমণ করলে বাসা ভাঙা মৌমাছি বিক্ষিপ্ত হয়ে পড়ে। এসময় বাড়ির আঙ্গিণায় কর্মরত তানভীরের বাবা আব্দুল খালেককে আক্রমণ করে। তার চিৎকারে তানভীর বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন। বিক্ষুব্দ মৌমাছি তাকেও আক্রমণ করে।
স্থানীয় ও স্বজনরা তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসপাতালে নেন। বাবার অবস্থা একটু উন্ন হলেও তানভীরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান নয়ন জানান, তানভীর গত বৃহস্পতিবার পাশের উপজেলা গোপালপুর শাহজানপুর এলাকা থেকে বিয়ে করে নববধু ঘরে তুলেছেন। এক সপ্তাহের মাথায় নববধু এ মর্মান্তিক ঘটনায় বিধবা হলেন।
জামান / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ