ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পারিষদের গণঅনশন কর্মসূচি পালিত
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু স্কয়ারে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ অক্টোবর) সকালে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগের সভাপতিত্বে এ গণঅনশন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ রঞ্জন নাগ,প্রগতিশীল জোটের আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রন্জন সরকার, ঐক্য ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম,বাসদ জেলা সভাপতি প্রবীর চৌধূরী রিপন, অধ্যাপক অমৃত লাল রায়, অধ্যাপক মোশারফ হোসেন, ডা. সুখেন্দু বিকাশ তালুকদার, ঐক্য পরিষদের নেতা বীর মুক্তিযোদ্বা সুনীল কুমার দেব, প্রবীর কুমার দেব, নাসিরনগর কমিটির সভাপতি আদেশ চন্দ্রদ দেব, সদর উপজেলা সভাপতি সব্যসাচী পাল, পৌর সভাপতি খোকন কান্তি আচার্য্য, হরিপদ ভৌমিক দুলাল, ছাত্র ঐক্যপরিষদের আহববায়ক শুভন আচার্য্য, যুগ্ন-আহ্বায়ক সৌরভ ভৌমিক প্রমুখ।
গণঅনশনে বক্তাগন বলেন,আমরা এই দেশে সমঅধিকার চাই।২০১৮ সালের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের দাবী জানান।
এই সংগঠনের দেয়া সাতটি দাবীর বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহব্বান জানান।পরে দুপুর দুইটায় ঐক্যপরিষদের সভাপতি,সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দেরকে পানি খাইয়ে অনশন কর্মসূচি ভঙ্গ করান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আল মামুন সরকার।
প্রীতি / জামান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ