ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ২:২০

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষে পৌর শহরের ঢাকা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সমবেত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ড, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন, ইজিবাইক মালিক-চালক সমিতির সাধারন সম্পাদক মুরাদ ইসলাম প্রমুখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায়, সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সবাইকে একসাথে কাজ করা এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত