ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে শিক্ষক জহুরুল হক স্মরণ সভা ও গাছের চারা বিতরণ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ২:৩৯

যশোরের কেশবপুর উপজেলা খেলাঘর আসর এর উদ্যোগে উপজেলা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য, খেলাঘর কোচিং ক্লাস এর শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জহিরুল ইসলাম স্মরণ সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকল শহীদ ও প্রয়াত শিক্ষকদের স্মরণে সকালে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে কেশবপুর শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলীর সঞ্চালনায় স্মরণ সভায় সৃতিচারণ করেন, কেশবপুর উপজেলার খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ শফি, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক তাপস মজুমদার, বাংলাদেশ কেশবপুর উপজেলা নাগরিক সমাজের আহবায়ক এ্যড আবুবকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হুসাইন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রোজিনা, সংগঠনের উপদেষ্টা বাবু মনোজ হালদার, জহুরুল হক এর পরিবারের সদস্য আপন ভাই আব্দুল হামিদ, সুপার আব্দুল হালিম প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পুষ্প খেলাঘর সভাপতি সোহেল পারভেজ সম্পাদক বিধু মল্লিক, ফুলকুড়ি খেলাঘর সভাপতি অলিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন শাখা আসরের নেতৃবৃন্দ।

কপোতাক্ষ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী তোসিফ ওয়াহিদ রুদ্র বলে, একজন শিক্ষকের স্মরণ সভায় সৃতিচারণ শুনে আমার শিক্ষক হওয়ার ইচ্ছা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। অনুষ্ঠান শেষে শিক্ষক জহুরুল হক'র স্মরণে স্কুল শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 

ছবি - ইমেইলে

সোহেল পারভেজ জোয়ার্দার 
কেশবপুর, যশোর। 
মোবাইল নম্বর ০১৭৫৭৪৯৬৭৭৫
তারিখ ২২.১০.২০২২।

 

জামান / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক