নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য সিরাজুল ইসলামকে বহিষ্কার
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক ভোরের ডাক ও দৈনিক গৌড় বাংলার উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলামকে উপজেলা প্রেসক্লাব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম উপজেলা প্রেসক্লাবের স্বার্থ পরিপন্থী কাজ করায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৬-এর (ঘ) ধারা লংঘন করেছেন। শনিবার (২২ অক্টোবর) সিরাজুল ইসলামকে জরুরি সভা আহ্বান করে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সাময়িক বহিষ্কার করা হয়। সেই সাথে তার প্রাথমিক সদস্যপদও সাময়িকভাবে বাতিল করা হয়। এখন থেকে সিরাজুল ইসলাম নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের কেউ নন। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সাথে উপজেলা প্রেসক্লাব বিষয়ে কোনো রকম যোগাযোগ করেন তাহলে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব তার জন্য দায়ী থাকবে না।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক সাহান সা, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, কার্যকারী সদস্য নূরুন নবী, সদস্য শাকিল আহমেদ, মিলন হোসেন, আল-মাহমুদ, এসএ সাগর।
জামান / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন