ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২২ বিকাল ৫:৩৪

"আইন মেনে সড়কে চলি নিরাপদে বাড়িতে ফিরি" এই স্লোগানের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ সদর সার্কেলের আয়োজনে  শনিবার  শহরের রাজবাড়ী রাস্তার মোড় হতে একটি  র‍্যালী শহর প্রদক্ষিণ করে ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।

এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, হাইওয়ে পুলিশ অফিসার এস এম শহিদুর রহমান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেন সুমেল, বাস মালিক সমিতির সভাপতি ‌ আব্দুর রাশেদ, সহ-সভাপতি আসাদুর রহমান খান, ফরিদপুরের প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, মোটর ওয়ার্কার্স ইউনিয়ন(১০৫৫) এর সভাপতি জুবায়ের জাকির, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, সদস্য সচিব ইমান আলী মোল্লা, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুবহান মুন্সী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিনের  নির্বাহী  পরিচালক  ও নারীনেত্রী আসমা আক্তার মুক্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  বিআরটিএ সহকারী পরিচালক মোঃ ইমদাদ খান। সভায় বক্তারা পরিবহন চালকদের  ট্রাফিক আইন মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন চালকদের প্রতি প্রতি আহ্বান জানান।   সেই সাথে ফিটনেস বিহীন গাড়ি না চালানো এবং ট্রাফিক সিগনাল মেনে চলার জন্য পরিবহন চালকদের প্রতি আহ্বান জানানো হয় ।

বক্তারা আরো জানান, ফরিদপুরে চার লেনের রাস্তা চালু হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।  একটা সড়ক দুর্ঘটনায় একটা পরিবার ধ্বংস হয়ে যায় সে কারণেই আপনারা সতর্কতা হয়ে গাড়ি চালাবেন । 

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ