কাপ্তাইয়ে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির 'বেঙ্গল স্লো লরিস' নামের একটি লজ্জাবতী বানর কাপ্তাইয়ের ব্যঙছড়ি বিটের গভীর অরণ্য থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই বনবিভাগ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা 'বেঙ্গল স্লো লরিস' নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কোন এক পাহাড়ি ব্যাক্তি লজ্জাবতী বানর টি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হন কাপ্তাই বনবিভাগের সদস্যরা।
পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি কাগজের বাক্স বন্দী অবস্থায় ফেলে রেখে দৌঁড়ে জঙ্গলে পালিয়ে যায় । ওইসময় কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর নেতৃত্বে সঙ্গীয় বনপ্রহরী মোঃ গিয়াসউদ্দিন ,মোঃ আবু বক্কর, মোঃ আক্তার হোসেন পিএম সহ বানরটিকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়ার পর প্রাণীটি বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান ও ডিএফও ছালেহ মোঃ শোয়ইব খান এর নির্দেশ ও দিকনির্দেশনা মোতাবেক শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করবেন বলে নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা।
প্রীতি / প্রীতি
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন