ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২২ বিকাল ৬:২৪

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সৌদি প্রবাসী জনৈক নেজামের বিলাস বহুল বাড়িতে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার তেল উদ্ধার করে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

মামলার বাদী আরিফ জানান, ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল তেল ভর্তি তিনটি গাড়ি। ৩টি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌছায় বিভিন্ন ভাবে খোঁজ নিয়েছি। হদিস না পেয়ে ৩ দিন পর থানায় মামলা করি।
কন্টেইনার গাড়ির সহকারী আটকৃত নেজামের দেয়া তথ্যমতে পুলিশ ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পাকা ভবনের দ্বিতল বাড়ির বিভিন্ন কক্ষে সংরক্ষণ করা ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা।

এ বিষয়ে ভবন মালিক নেজামের বড় বোন জানান , তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২-৩ দিন আগে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে সংরক্ষন করে। সে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানেনা বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জব্দকৃত তেলগুলো টিসিবির পণ্য হিসেবে কন্টেনারে করে নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল। তেলভর্তি তিনটি গাড়ীর মধ্যে দুটি গাড়ি পরদিন গন্তব্যে পৌছলেও একটি গাড়ি ফটিকছড়ির কাঞ্চননগরে চলে আসে। তথ্যমতো আমরা অভিযান পরিচালনা করে এসব তেল উদ্ধার করি। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

জামান / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ