ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বরাইদ ইউনিয়ন আ.লীগের সভাপতি হারুন,সম্পাদক আপেল


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২-১০-২০২২ রাত ১১:২৩
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে মোঃ হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে আপেল মাহমুদ চৌধুরীকে ঘোষনা করা হয়েছে।শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত বরাইদ ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ঘোষনা দেন।
 
এসময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন,সংগঠনের নেতৃত্ব যারা দেবে,তাদেরকে সৎ হতে হবে, কর্মঠ হতে হবে। তবেই সংগঠনে শান্তি ফিরে আসবে। দেশ ও জনগনের কল্যাণ হবে। তাই সংগঠনকে শক্তিশালী করতে যোগ্য নেতা বাছাই করতে হবে। কেননা ভাল ও শক্তিশালী সংগঠনই দেশ জাতির কল্যাণ বয়ে আনে।
 
এসময় মন্ত্রী বলেন,আওয়ামীলীগ সরকার, উন্নয়নের সরকার। এই সরকার দেশের প্রত্যের্কটি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছিয়ে দিয়েছে। প্রত্যের্ক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছিয়ে দিয়েছে। এক সময় মানুষ অন্ধকারে থাকতো। তারা হারিকেন, কুপি ব্যবহার করতো। কিন্তু তারা আজ বৈদ্যুতিক লাইট ব্যবহার করছে। সাধারণ জনগন আজ গরমে ফ্যান, এসি ব্যবহার করতে পারছে। মানুষের জীবন শান্তিময় হয়েছে এই সরকারের আমলে। দেশের এমন কোন জায়গা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
 
এসময় সমাবেশে সাটুরিয়া উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমানে সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর মেয়র রমজান আলী, জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড