ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে ছেলের হাতে বাবা খুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১২:১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দেওড়া গ্রামে টাকা না দেয়ায় ছেলের ছুরিকাঘাতে প্রবাসী বাবা খুন হয়েছেন। আজ রোববার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি দেওড়া গ্রামের মৃত নবী হোসেনের ছেলে মগল মিয়া (৫৫)। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছে ঘাতক ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। এক মাস আগে তিনি দেশে ফিরেছেন। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। মনির অনেকটা ভবঘুরে প্রকৃতির। তার বিরুদ্ধে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগও রয়েছে। তিনি বিভিন্ন দোকানে ও মানুষের কাছে দেনা করতেন। কাজ না করে বাবার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতেন। শনিবার মনির ঢাকায় যান আবার রাতে ফিরে আসেন। আজ (রোববার) ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগল মিয়া। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চান মনির। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির উচ্চৈঃস্বরে চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাবার বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মগল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

সরাইল থানার ওসি আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলে মনির ও তার স্ত্রী ঘটনার পর পালিয়ে গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত