ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

২৭০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১:৫৮
গাজীপুর মহানগরীর কড্ডা খোয়ারপাড়া এলাকায় ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২২ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুরের কাশিমপুর থানার হাজীপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুজন মিয়া (২৯), টাঙ্গাইলের ভূঞাপুর থানার বামনহাটা গ্রামের নান্নু মিয়ার ছেলে খন্দকার সুমন (৩০), গাজীপুরের নাওজোড় এলাকার সামছুদ্দিন মুন্সীর ছেলে  আফজাল হোসেন (৪৩) এবং গাজীপুরের কড্ডা খোয়ারপাড়া এলাকার রশিদের বাড়ির ভাড়াটিয়া রজব আলীর ছেলে আলম মিয়া (২৫)। 
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে গাজীপুরের কড্ডা খোয়ারপাড়া এলাকায় অভিযান চালায় বাসন থানা পুলিশ। অভিযান চালিয়ে ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ২ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে বাসন থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ