চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত জাহাঙ্গীর আলম সিটি ডেন্টাল কলেজ হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার চর মোহাম্মদ গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে আরো চারজন আহত হন। আহতরা হলেন- অশোক কুমার রায়, কামরুল ইসলাম, অমল কুমার ও সাইদুল।
সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ একেএম মনজুরুল হক আখন্দ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন