ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে শিক্ষা পদক প্রাপ্তদের সংবর্ধনা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ৩:৯

কুমিল্লার মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের এক সংবর্ধনা গতকাল রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, ইউআরসি ইনসট্রাক্টর মঞ্জুরুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ তানভীর হাসান, মাহফুজ মিয়া ও কে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর শ্রেষ্ঠ এসএমসি সভাপতি লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল গাফফার সুমন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালে আহমদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরীফ উল্লাহ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মহিলা) প্রতিমা রানী রায় ও শ্রেষ্ঠ কাব শিক্ষক লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষক মোসাম্মৎ রোকেয়া বেগম ও শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ক্রেষ্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রোকেয়া হায়দার, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, আব্দুল মতিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী সম্পাদক ফিরোজ আলম, যুগ্ম-সম্পাদক মাহবুব জুয়েল, মোফাজ্জল হোসেন, বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল চন্দ্র দেবনাথ, আলাউদ্দিন প্রমুখ।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ