লালমনিরহাটে পেঁপে বিক্রির টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধাকে মারধর
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পেঁপে বিক্রির দুইশত টাকা চাওয়ায় বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া (৬৫) কে মারধর করেছে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত হোটেল ব্যবসায়ী বাচ্চু মিয়া সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়,মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া উপজেলা টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনে ছেলে।তিনি বিকেলে হাতীবান্ধা ফিলিং স্টেশন এলাকার ঢাকাইয়া খাবার হোটেলে ৩০ কেজি পেঁপে বিক্রি করেন। পেঁপে ক্রয় করে দুইশত টাকা বাকি রাখেন হোটেল ব্যবসায়ী বাচ্চু মিয়া। রাত সাড়ে ৮ টার দিকে হোটেল ব্যবসায়ী বাচ্চুর নিকট পেঁপে বিক্রির দুইশত টাকা চাইতে গেলে উভয়ের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হোটেল ব্যবসায়ী বাচ্চু মিয়া ও তার দুই কর্মচারী মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়াকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়াকে স্থানীয়রা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া বলেন, বাচ্চু মিয়ার কাছে পেঁপে বিক্রি করেছি ৩০ কেজি। সে দুইশত টাকা বাকি রাখেন। পরে দুইশত টাকা চাইতে গেলে বাচ্চু মিয়া ও তার ছেলে মিলে আমাকে মারধর করে। এ ঘটনায় আমি হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছি। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন,ঘটনার সাথে জড়িত তিন জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied