ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় অনুষ্ঠিত হলো আমরা রমণী'র প্রীতিসম্মেলন


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ৪:৩২
 রবিবার বেলা ১১টায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে আমরা রমণীর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সংগঠনের প্রকল্প সদস্যদের নিয়ে এক প্রীতিসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সুমালা সুবহাত চৌধুরী,  সাদেকা হাসান সেঁজুতি, এস. আজরা করিম, সারাহ কামাল এবং মাশরুফা হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের উপস্থিতির পাশাপাশি অন্যান্য অতিথি হিসেবে ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভেদরগঞ্জ উপজেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি চিনু মান্নান এবং ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।
 
অনুষ্ঠানের ২টি পর্বের প্রথম পর্বে আমরা রমণীর চেয়ারপার্সন মালিয়া হোসেনের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব নাহিম রাজ্জাকের পাশাপাশি এক এক করে আমরা রমণী'র কার্যনিবার্হী কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে 'সুতোর খেলা' প্রকল্পের আওতায় 'ব্লক-বাটিক প্রশিক্ষণ' উদ্বোধন ছাড়াও 'Door to Door Mobile Entrepreneurs' প্রকল্পের সদস্যদের মধ্যে তিনজনকে বেস্ট পার্ফমেন্স এওয়ার্ড এবং 'সেলাই প্রশিক্ষণ' এর প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রীতিসম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানের সমাপ্তি হয়।
 
উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া