ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চসিক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ৪:৩৭

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন এশিয়ান ওমেন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং চত্রের সহযোগিতায় গরীব অসহায় মানুষের জায়গা-সম্পত্তি জোর পূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে চসিক  কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে। কাউন্সিলর জসিম এবং তার লোকজনের বিরুদ্ধে এলাকায় কেউ প্রতিবাদ করলে শুরু হয় মামলা হামলা নির্যাতন। এ ভয়ে অনেকে মুখ খোলার সাহস করছে না বলে জানায়। মো: হুমায়ুন কবির নামের এক ব্যক্তির  অভিযোগ, তার নিজের নামের জায়গা জোর পূর্বক দখল করে সন্ত্রাসী বাহিনী দিয়ে জায়গাটি দখলে করে ঘর নির্মাণ করছেন স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম। সন্ত্রাসী বাহিনীটি জোর পূর্বক জায়গাটি দখলের চেষ্টা এবং দখলে নিলে আদালতের আশ্রয় নিলেও তারা আদালতের আদেশ মানে না।  আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জোর পূর্বক কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান, সে সাথে তাকে ও তার পরিবার কে হুমকি ধামকির দিয়েছে বলে জানান ভুক্তভোগী মো: হুমায়ুন কবির। আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জোর পূর্বক ঘর নির্মাণ ও জায়গা দখলকে আদালত অবমাননার সামিল বলছেন চট্টগ্রাম জর্জকোটের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া তিনি জানান হুমায়ূন কবির দীর্ঘ বিশ বছর যাবত এই জায়গা দখলে আছেন। স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম। আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জোর পূর্বক কাজ চালিয়ে যাচ্ছেন, এদিকে চট্টগ্রাম মহানগর বিজ্ঞ অতিরিক্ত জেলা হাকিমের আদালতে হুমায়ুন কবির বাদী হয়ে কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে  নং ৬২৮/২০২২ (আকবরশাহ) একটি মামলা করেন সে মামলায় উভয় পক্ষকে যার যার খতিয়ান তপশীলের রেকর্ড অনুযায়ী দখলে থাকা আদেশ দেয়। কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মামলাও রয়েছে। অভিযোগের বিষয়ে কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, আমি নিজেইর জায়গা নিজেই দখল করে বাড়ি ঘর নির্মাণ করেছি। তবে আমার কোন বাহিনী নেই। আমার নাম ভাঙ্গিয়ে কেউ জায়গা দখল এবং অপরাধ করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমি পুলিশকে অনুরোধ করেছি।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম