বিএনপি দেশের উন্নয়ন করতে পারেনা,পারে উন্নয়নে বাধা সৃষ্টি করতেঃস্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি দেশের উন্নয়ন করতে পারিনি। আর কখনো পারবেও না। কিন্তু তারা উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। পারে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে। তারা দেশে গ্রেনেট হামলা করতে পারে,সিরিজ বোমা হামলা করতে পারে। তারা চায়না যে, দেশের মানুষ শান্তিতে থাকুক। তারা দেশকে ধবংস করতে মেতে উঠেছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধানকোড়া গিরীশ ইন্সষ্টিটিউশন মাঠে অনুষ্ঠিত ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন,যখন দেশে করোনার ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন তারা মুখ লুকিয়ে ছিল। কিন্তু আ.লীগ সরকার দেশের মানুষের এমন ভয়াবহ সময়ে বসে থাকেনি। মানুষের পাশে দাড়িয়েছে। দেশের মানুষকে টিকার আওতায় এনেছে। শুধু তাই নয় ভ্যাকসিন দেওয়ার সময় তারা মিথ্যা বিভ্রান্তি মুলক প্রচার করেছেন। তারা বলেছেন ভ্যাকসিন নিলে ক্ষতি হবে, অথচ তারাই প্রথমে ভ্যাকসিন নিয়েছে। তারা সব সময় দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করছে। তারা রাস্তায় নেমে,মিছিল মিটিং করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।এসময় মন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশ করোনা মোকাবেলায় পিছিয়ে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচেষ্টায়, করোনা মোকাবেলায় আমাদের দেশ ৫ম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। আমরা দেশের ১৭ কোটি মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি। দেশের মানুষ আজ সুস্থ আছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন, দেশের উন্নয়ন কে করেছে, আঃলীগ সরকার করেছে। এই সরকার ক্ষমতায় আসার পর দেশের রুপ রেখা পাল্টিয়েছে। দেশের প্রত্যের্কটি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছিয়ে দিয়েছে আঃলীগ সরকার। তাই পুনরায় দেশের উন্নয়ন করতে আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। আমরা পুনরায় দেশের উন্নয়নে কাজ করতে পারব।
এসময় সমাবেশে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, ধানকোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করে তিন বছরের জন্য ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে আব্দুল হককে ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল কাশেমকে ঘোষনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এমএসএম / এমএসএম
মুরাদনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
ডামুড্যায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
হাকিমপুরে ঔরসজাত কন্যাকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত পিতা আটক
ডামুড্যায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান: শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম
নওয়াপাড়া মডেল কলেজে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন
তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট
সঠিক জ্ঞানি আর মানবিক মানুষ হতে না পারলে ভবিষ্যত অন্ধকার-চবি'র ভিসি
ধামইরহাটে হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত
সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
চোরাই কারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র্যাব অভিযান"৫১৫পিস ইয়াবাসহ গ্রেফতার এক
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মাদার্শায় বাগানে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৩
Link Copied