লামার আজিজনগরে গাছ থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় গাছ থেকে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মারা যাওয়া এই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৫২)। তিনি আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া এলাকার মৃত আব্দুল খালেক মেস্ত্রীর ছেলে। মৃত আব্দুর রশিদ আজিজনগরের আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রি লিমিটেডে দারোয়ানের চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন মহরম।তিনি জানান, আব্দুর রশিদ তার নিজ বসত ভিটায় ডাল-পালা কাটতে একটি কাঁঠাল গাছে উঠে। ডাল পালা কাটার সময় হঠাৎ তিনি পা পিছলে ২০ ফুট উচু গাছ থেকে মাটিতে পড়ে যান। গাছ থেকে পড়ার সময় মাথায় আঘাত পেয়ে নাক আর কান দিয়ে রক্ত বের হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied