দ্বিতীয় রাউন্ডে বাদ পড়া রোনালদোই জিতবেন গোল্ডেন বুট!
দেখতে দেখতে শেষের ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো কাপ। রোববার দিবাগত রাতে ফাইনাল ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও ইতালি। তবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এ দুই দলের কেউই সবার ওপরে নয়।
বরং দ্বিতীয় রাউন্ডে বাদ পড়া পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে রয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার সুযোগ। কেননা ফাইনালের আগপর্যন্ত রোনালদোই যে রয়েছেন গোলদাতাদের তালিকায় সবার ওপরে।
বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে রোনালদোর পর্তুগাল। তবে প্রথম রাউন্ডের তিন ম্যাচেই ৫ গোল করে রেখেছেন রোনালদো। যা কি না এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ। সেমিফাইনাল থেকে বাদ পড়া ডেনমার্কের ফরোয়ার্ড প্যাট্রিক শিকেরও রয়েছে সমান ৫ গোল।
কিন্তু ইউরো কাপের নিয়ম অনুযায়ী গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে রোনালদো। কারণ ৫ গোলের পাশাপাশি ১টি এসিস্টও রয়েছে তার। অন্যদিকে ৫ গোল করলেও কোনো এসিস্ট করতে পারেননি শিক। ফলে এসিস্টের কারণে এগিয়ে রোনালদো।
অবশ্য রোববারের ফাইনাল ম্যাচে সুযোগ থাকছে ইংল্যান্ডের দুই খেলোয়াড় হ্যারি কেইন ও রহিম স্টারলিংয়ের সামনেও। চলতি আসরে এখনও পর্যন্ত ৪ গোল করেছেন হ্যারি কেইন। স্টারলিংয়ের গোল তিনটি। কেইনের কোনো এসিস্ট নেই। তবে একটি এসিস্ট করেছেন স্টারলিং।
ফলে ফাইনাল ম্যাচে যদি জোড়া গোল করতে পারেন হ্যারি কেইন, তাহলে ৬ গোল নিয়ে রোনালদোকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি। এছাড়া এক গোলের সঙ্গে জোড়া এসিস্ট করলেও রোনালদোকে ছাড়িয়ে কেইন। স্টারলিংয়ের সামনে সমীকরণটা খানিক কঠিন। তাকে করতে হবে অন্তত তিন গোল অথবা দুই গোল ও এক এসিস্ট।
ইউরো কাপের নিয়ম অনুযায়ী, দুই বা ততোধিক খেলোয়াড়ের মধ্যে গোলসংখ্যা সমান হলে দেখা হবে এসিস্ট সংখ্যা। যদি গোল-এসিস্ট সমান হয়, তাহলে বিবেচনায় আসবে কোন খেলোয়াড় কম সময় খেলেছেন।
যেহেতু মাত্র ৩৬০ মিনিট খেলে ৫ গোল ও ১ এসিস্ট করেছেন রোনালদো, তাই দুই বা ততোধিক খেলোয়াড়ের মধ্যে গোল-এসিস্ট সমান হলে গোল্ডেন বুট জিতবেন রোনালদোই। তাই গোল্ডেন বুট পেতে হলে ফাইনাল ম্যাচে বিশেষ কিছুই করতে হবে কেইন-স্টারলিংদের।
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ