ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এ দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না : হানিফ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৩-১০-২০২২ রাত ৮:৪৩

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ২০২৯ সালের পরে আপনাদের ভাবতে হবে। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় কি না। যতদিন আপনাদের (বিএনপির) দলের নেতা থাকবে দুর্নীতিবাজ তারেক ও খালেদা জিয়া ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। আপনাদের নিজেদের দলের লোকেরাই আপনাদের চোর বাটপার বলছে। তাই মানুষ আপনাদের ভোট দিবে না। আজ রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাজী আব্দুল জলির মাঠে উপজেলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, ২০০৬ সালে খালেদা জিয়া বলেছিলেন আওয়ামীলীগ নির্বাচনে আসলে ৩০ টি সিটও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে ৩০ সিটের নিচে নিয়ে পার্লামেন্টে যেতে হয়েছে। এদশের মানুষ তাকে শিক্ষা দিয়েছে।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে আপনারা পার্লামেন্টে ১০ সিটের নিচে নিয়েই আছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের নেত্রী এতিমের টাকা আত¦সাতের কারনে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে বন্ধি। শেখ হাসিনার মায়ার কারনে তিনি এখন বাসায় আছেন। নির্বাচন করার যোগ্যতা তার নাই। দুর্নীতির কারণে একজন কারাগারে আরেকজন পলাতক। 

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ  ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর। প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। আহ্বায়ক কমিটি ঘোষণার দীর্ঘ ৮ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এমএসএম / জামান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত