কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন অ্যাম্বুলেন্স
রোগী পরিবহনে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার উৎকর্ষ সাধনে যোগ হয়েছে একটি অত্যাধুনিক মানের অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ক্রয়কৃত অ্যাম্বুলেন্স সরবরাহের তালিকায় সারাদেশের ২০ টি অগ্রাধিকারভুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১টি হিসেবে সম্প্রতি এটি গ্রহণ করেছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। যার ফলে দ্রুত রোগীদের হাসপাতালে নেয়া ও স্থানান্তরের কাজ সহজ হবে বলে মনে করছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক জানান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ওপর নির্ভরশীল উপজেলার ৫ ইউনিয়ন সহ পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার একাংশের মানুষ। চিকিৎসাসেবা কেন্দ্রটিতে আসা জটিল রোগীদের বেশিরভাগকেই স্থানান্তর করতে হয় চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্থানে। ফলে জরুরী রোগী বহনে এই অ্যাম্বুলেন্সটি এলাকার রোগীদের উপকারে আসবে।
প্রসঙ্গত, হাসপাতালে দুই দশক আগের পুরনো একটি অ্যাম্বুলেন্স ছিল, যেটি যান্ত্রিক সমস্যার জন্য প্রায়শই রোগী পরিবহনে সমস্যার সৃষ্টি হতো। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। নতুন একটি অত্যাধুনিক মানের অ্যাম্বুলেন্স যোগ হওয়ায় রোগীদের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মোঃ শাহজালাল, অম্রাচিং মারমা, ঝর্ণা দে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুক রনি বলেন, 'কাপ্তাই ও আশেপাশের মানুষের একমাত্র ভরসার চিকিৎসা প্রতিষ্ঠান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে অ্যাম্বুলেন্সযোগে রোগী পরিবহনে প্রায়শই জটিলতা তৈরি হতো, তা কাটাতে আজকে নতুন একটি যোগ হলো। এতে কাপ্তাই উপজেলার জনগণ নুন্যতম সরকারি ফি প্রদান করে প্রয়োজনীয় এম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বলেন, 'স্বাস্থ্যসেবাকে জনগণের জন্য সহজলভ্য করার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত মানের অ্যাম্বুলেন্স
সেবার পাশাপাশি অচিরেই এক্স-রে মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিনসহ নিত্যনতুন আধুনিক সেবা চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied