ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নাগরিক প্রশংসায় আইএইচসিআরএফের খাবার বিতরণ অব্যাহত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ৪:৩০
মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) পক্ষ থেকে কারোনাকালীন দুর্যোগে রাজশাহী নগরীতে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে লাগাতার খাবার বিতরণে সুশীল সমাজের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তারা। শনিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মোড় এলাকায় আইএইচসিআরএফ বিভাগীয় অফিসের সামনে সপ্তম দিনের মতো দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তারা। 
 
আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্ত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তারা বলেন, ঈদের আগ পর্যন্ত কর্মসূচি চলমান রাখার ইচ্ছা আছে আমাদের। 
 
আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা রাশেদুল হাসান রাসেল বলেন, রাজশাহী নগরীতে নগরপিতা এসএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। পাশাপাশি তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও এগিয়ে আসছে সহযোগিতায়। এরই ধারাবাহিকতায় আমাদের সংগঠন আজ সপ্তম দিনের মতো দুস্থ মানুষের হাতে দুমুঠো খাবার তুলে দেয়ার চেষ্টা করছি।  
 
এ কর্মসূচীর প্রশংসা করে রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক গোলাম সারোয়ার বলেন, ‘খুব ভালো উদ্যোগ। নিঃস্বার্থভাবে এই মহতী কর্মকাণ্ড আয়োজকদের জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দোয়া অফুরান।’
 
নগরীর গ্রীন সিটি হাসপাতালের পরিচালক আবু সুফিয়ান বলেন, নিঃসন্দেহে ভালো কাজ, সবার জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইল। আল্লাহ যেন উত্তম সেফা দান করেন, আমিন।
 
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অনুরাগ কমিউনিটি সেন্টারের পরিচালক কাজী আসাদুর রহমান টিটু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শামসুল ইসলাম, দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরোপ্রধান শাহিনুর রহমান সোনা, দৈনিক স্বদেশ প্রতিদিনের ব্যুরোপ্রধান আল আমিন হোসেন, দৈনিক গণকণ্ঠের ব্যুরোপ্রধান লিয়াকত হোসেন, দৈনিক উপচারের আসগর আলী সাগর, সোনিয়া খাতুন প্রমুখ। 
 
এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) দপ্তর সম্পাদক রাশেদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মাসুদ আলম খান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম, আদিল হোসেন, সামিউল ইসলাম সামু, শান্তা মনি প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু