ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১:১৬

জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি ধানের মাঠ থেকে মানসিক বিকারগ্রস্ত এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কান্দর মাঠে ঘটেছে। পবিারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

নিহত মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধ আবু তাহের শাহ (৭৫) সোনামুখী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের শাহপড়ার বাসিন্দা। তিনি কয়েক বছর ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ অক্টোবর) ভোরে মোহাম্মদপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম ওই মাঠে ধানের জমি দেখার উদ্দেশ্যে যান। এ সময় মাঠের মধ্যে গভীর নলকূপের ড্রেনের মুখে থাকা পিলারের সাথে (ইয়ারভ্যান্ট) গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে চিৎকার শুরু করেন। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়।

নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, রোববার রাতের খাবার শেষে আমার বাবা ঘুমিয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে আমার মা জানান তিনি বাড়িতে নেই। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করা হয়। সকালে খবর পাই মাঠের মধ্যে গলায় দড়ি দেয়া অবস্থায় তাকে পাওয়া গেছে। তিনি কয়েক বছর থেকে পাগল ছিলেন এবং তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। ইতিপূর্বেও তিনি বেশ কয়েকবার আত্মত্যার চেষ্ট করেছেন।

সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঠের মধ্যে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসেছি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ