নাটোরের বড়াইগ্রামে ৩০ ভরি সোনার বারসহ বাসযাত্রী আটক
নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ ভরি ওজনের একটি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে। আজ সোমবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই বার উদ্ধার করে পুলিশের এক বিশেষ টিম।
এ সময় সোনার বার বহনকারী বাসযাত্রী আব্দুল হালিমকে (৪০) আটক করা হয়। আব্দুল আলিম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারপ্রামের আব্দুল লতিফের ছেলে। ওই সোনার বারের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী আব্দুল হালিমের প্যান্টের পকেটে ওই সোনার বার পাওয়া যায়। সোমবার সকালে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ও তাকে নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড