আ’লীগ নেতা হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতাসহ ২৩ জন কারাগারে
আ.লীগ নেতা হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগনেতাসহ ২৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যার ঘটনায় হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথাসহ ২৩ জনের জামিন নামঞ্জুর করে আদালত সোমবার (২৪ অক্টোবর) পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক ইসরাত জাহান মুন্নি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্য আসামিরা হলেন- আলাউদ্দিন মালিথার ৭ ভাই মো. হায়দার মালিথা (৪৮), মো. রঞ্জু মালিথা (৪০), মো. দুলাল মালিথা (৫৫), রাজু মালিথা (৪৫), আশরাফ মালিথা (৬৫), উজ্জ্বল মালিথা (৩১) ও সঞ্জু মালিথা (২৮)। আশরাফ মালিথার ছেলে স্বপন মালিথা (৪০), শহরের চক ছাতিয়ানি মহল্লার মৃত কালাম মালিথার ছেলে আশিক মালিথা (২৫), গাফুরিয়াবাদের মৃত হাসি মালিথার দুই ছেলে খোকন মালিথা (৩০) ও রোকন মালিথা (২৮), মোজাহার মালিথার দুই ছেলে আব্দুল সামাদ মালিথা (৩৫) ও জলিল মালিথা (৩০), কাফি মালিথার ছেলে হৃদয় মালিথা (২০), চর প্রতাপপুর গ্রামের ফটিক প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক (৩২) ও মো. পিন্টু (৩৮), কৃষ্ণদিয়া গ্রামের মৃত আফিল শেখের ছেলে আব্দুল রাজ্জাক (৬০) এবং গাফুরিয়াবাদ এলাকার মৃত হেলাল মালিথার ছেলে নাছির মালিথা।
এর আগে ঘটনার ৩ দিন পর এজাহারভুক্ত দুই আসামি স্বপন ও আশিক মালিথাসহ পাবনা শহরের কাশিপুরের মো. শাজাহান খানের ছেলে মো. রিপন খান (২৭), গোপালপুরের আকবার হোসেনের ছেলে মো. নুরুজ্জামান রাকিব (২৪), একই এলাকার মো. রমজান আলীর ছেলে মো. ইয়াসিন আরাফাত ইস্তি (২৬) ও চক ছাতিয়ানির মৃত আব্দুল হাকিম মালিথার ছেলে মোহাম্মদ আলিফ মালিথাকে (২২) দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। আর বাকিরা চলতি মাসের ৩ অক্টোবর হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়েছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌফিক ইমাম খান ও বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর রাকিব আলম রিজন।
এতে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট মীর রাকিব আলম রিজন বলেন, হাইকোর্টে জামিনপ্রাপ্ত আসামিরা আত্মসমর্পণ করেছিলেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আশা করি দ্রুতই বিচার কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে চা খাচ্ছিলেন সাইদার মালিথা (৫০)। এ সময় ৬-৭ জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহত সাইদার মালিথা হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্যছিলেন। প্রায় ৬০ বিঘা জমাজমি ও গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে বলে জানা যায়। সে নির্বাচনে সাবেক আলাউদ্দিন মালিথা ও সাইদার মালিথা অংশ নিয়ে দু’জনই পরাজিত হন।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা