ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:৩১

নওগাঁর ধামইরহাটে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় পানির অপচয় রোধ, ৪র্থ শিল্প বিপ্লব, পরিবেশন দূষণ, ড্রোনের ব্যবহার, মোবাইলে আশক্তির কুফলসহ ১৫টি বিষয়ে নিয়ে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।

একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারের সঞ্চালনায় প্রতিযোগিতায় চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ১ম স্থান, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় ২য় ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে।

প্রতিযোগিতায় বিজয়ীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সহকারী শিক্ষক রবিউল ইসলাম, চকময়রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সহকারী শিক্ষক এবাদত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখসহ সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু