মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মানিকগঞ্জে এক লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২৩ াক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বৈতরা (মেঘ শিমুলিয়া) এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
আটককৃতরা হলো- মানিকগঞ্জ সদর থানার বৈতরা (মেঘ শিমুলিয়) গ্রামের মো. হানু ব্যাপারীর ছেলে মো. মাদু ওরফে রাজা ও গুরখী (জাগির) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন। আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি রাজা মিয়া ও জসিম উদ্দিনকে এক লাখ টাকা মুল্যের ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied