ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ছয় জেলায় ১১ জনের প্রাণ কেড়ে নিল ঘূর্ণিঝড় সিত্রাং


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ১১:৩৩

শক্তি হারিয়ে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে সিত্রাং এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। 

সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি হয়েছে। ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে দুর্ঘটনার শিকার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চার জেলায় অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।  

 কুমিল্লায় একই পরিবারের তিনজনের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নিজাম উদ্দিন, তার স্ত্রী ও কন্যাশিশু নুসরাত। 

পুলিশ জানায়, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় একটি গাছ নিজামের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নেজাম ও তার স্ত্রী নিহত হন। 

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু নুসরাতকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনায় প্রাণ গেল ১১৫ বছর বয়সী নারীর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় বরগুনায় ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।  

নিহত নারীর নাম আমেনা খাতুন। তার বয়স ১১৫ বছর। তিনি বরগুনা সদর উপজেলার সোনাখালি গ্রামের বাসিন্দা। তার পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।  
 
শরীয়তপুরে বসতঘরের ওপর গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় বসতঘরের ওপর গাছ পড়ে শরীয়তপুরের জাজিরায় সাফিয়া খাতুন (৬৫) নামে এক নারী মারা গেছেন।

সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল।

ঝোড়ো বাতাসে গাছের ডাল পড়ে গৃহপরিচারিকার মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে  মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সন্তানকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। 

সিরাজগঞ্জে নৌকা ডুবে প্রাণ গেল মা-ছেলের

সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে যমুনা নদীর ক্যানেলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাডুবিতে মা-ছেলে মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (০২)। 

এদিকে মঙ্গলবার ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় সব সমুদ্রবন্দরে বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ভোলায় গাছ ও ঘরচাপায় ৩ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় গাছ ও ঘরচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুরের মাছ।

জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়ায় গাছচাপায় মফিজুল ইসলাম নামে এক যুবক এবং দৌলতখানে ঘরচাপায় খাদিজা বেগম নামে এক বৃদ্ধা ও চরফ্যাশনে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে গাছচাপায় মনির খন্দকার নামে একজন মারা গেছে। এছাড়া অনেক জায়গায় গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ভোলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমএসএম / প্রীতি

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’