ফটিকছড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে কর্মিসভা অনুষ্ঠিত
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেনের সমর্থনে কর্মিসভা করেছে উপজেলা জাতীয় শ্রমিক লীগ। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিবিরহাটের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মিসভা অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা জাহেদুল অলম টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা স্বেচ্ছাসবেবক লীগের সভাপতি মুহাম্মদ আলী ছিদ্দিকী, সাবেক ছাত্রনেতা মীর মোর্শেদ, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, এ কে আজাদ বাবুল, যুবলীগ নেতা ইমাজ উদ্দিন জেম, সুমন সিকদার, জাশেদুল আলম, সরোয়ার আজমসহ আরো অনেকে।
প্রধান অতিথি এইচ এম আবু তৈয়ব তার বক্তব্যে বলেন, দলে বিভক্ত থাকতে পারে কিন্তু আমরা নৌকার জন্য সবাই ঐকবদ্ধ্য। নৌকা প্রতীককে জয়ী করতে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলে জানান।
মেয়র পদপ্রার্থী আলহাজ ইসমাইল হোসেন বলেন, নৌকার ব্যানার নিয়ে মোবাইলে ভোট দেয়ার পরিকল্পনা করছে। মোবাইল প্রতীকের প্রার্থীর কর্মী হয়ে কাজ করছে। আমার কাছে তথ্য আছে। তাই আমি শঙ্কিত। আমি বলতে চাই, যারা নৌকা প্রতীককে ভালোবাসে তারা কখনো নৌকা বিরোধী হতে পারে না। আমাদের রাস্তা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু গন্তব্য এক। ২ নভেম্বর নৌকা প্রতীককে জয়ী করার মধ্যদিয়ে আজকের এ আয়োজন সার্থক হবে বলে মনে করি।
আগামী ২ নভেম্বর ফটিকছড়ি পৌরসভা নির্বাচন অনু্ষ্ঠিত হবে। এতে মেয়র পদে লড়ছেন ৩ প্রার্থী।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied