দলগত পদ্ধতিতে পাঠদানের উপর কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত পদ্ধতিতে পাঠদানের উপর দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫অক্টোবর) সকালে উপজেলার মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে রোটারি গ্লোবাল গ্রান্টের অর্থায়নে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিদ্যালয়ের ৪০ জন ছাত্রী ও ১০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। দলগত পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলের উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।কর্মশালা অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, আইসিটি ক্লাব এবং ম্যাথ ও সাইন্স ক্লাব গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান