আসামির ডিএনএ টেস্ট করে ফেরার পথে মধুপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ-আসামিসহ নিহত ৩
ঢাকা থেকে গুরুত্বপূর্ণ মামলার আসামির ডিএনএ পরীক্ষা শেষে জামালপুর ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরে দাঁড়ানো ট্রাকের সাথে নোয়া গাড়ির ধাক্কায় নোয়ার যাত্রী পুলিশ কনস্টেবল এবং এক আসামির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন আরেক পুলিশ কনস্টেবল। একই ঘটনায় পুলিশের এক সাব-ইন্সপেক্টর, আসামি ও নোয়ার চালক গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী বাসস্ট্যান্ডে এলাকায় এ মর্মান্তিক দুঘর্টনা ঘটেছে। নিহতরা হলেন- পুলিশ কনসেস্টবল নুরুল ইসলাম ও সোহেল মিয়া এবং আসামি লালন (২৪)। পুলিশের সদস্য দুজন জামালপুরের নারয়ারণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। নিহত আসামি লালন জামালপুর সদরের গজার আটা গ্রামের আবুল হোসেনের ছেলে।
আহতরা হলেন- ওই ফাঁড়ির এসআই আজিজুল ইসলাম এবং অপর আসামি সদর উপজেলার মধ্য রশিদপুরের শাহজাহানের ছেলে আব্দুল লতিফ মামুন ও নোয়া গাড়ির চালক সাইফুল ইসলাম। এসআই আজিজুল ও আসামি লতিফকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চালক সাইফুলকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুরের গুরুতর মামালার দুই আসামি লালন ও লতিফের ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় নেযা হয়। নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজিজুলের নেতৃত্বে দুই পুলিশ কনস্টেবল নুরুল ও সোহেল সাথে ছিলেন। নোয়া মাইক্রো নিয়ে ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে মধুপুর উপজেলার গোলাবাড়ী বাজার (বাসস্ট্যান্ড) পৌঁছলে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক অতিক্রমকালে বিপরীত দিকে থেকে আসা অপর ট্রাকের চাপে পড়ে দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কনস্টেবল নুরুল ও আসামি লালনের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক এসআই আজিজুল, কনস্টেবল সোহেল ও আসামি লতিফকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. হাবিব সাত্তি জানান, নিহত লালন ও আহত আব্দুল লতিফ নারী নির্যাতন মামলার আসামি। তাদের ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied