ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হোয়াটসঅ্যাপে বিভ্রাট


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ২:৩৬

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দিয়েছে। এ কারণে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের নানা প্রান্তের হাজারো ব্যবহারকারী মেসেজ পাঠাতে পারছেন না। বিষয়টি নিয়ে এরইমধ্যে অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোলপাড় শুরু হয়েছে।

বিভ্রাট পর্যবেক্ষণকারী সাইট ডাউনডিটেকটরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে জানায়, হোয়াটসঅ্যাপের বিভ্রাট নিয়ে তারা এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার অভিযোগ পেয়েছে। এর মধ্যে ৬৮ শতাংশ অভিযোগ মেসেজ পাঠানো সংক্রান্ত জটিলতা নিয়ে।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের মালিকানায় থাকা মেটা এরই মধ্যে বিভ্রাটের বিষয়টি স্বীকার করেছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র রয়টার্সকে জানান, তারা জানতে পেরেছেন কিছু ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখিন হচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানে কাজ করছেন তারা। 

প্রীতি / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা