তিস্তায় জেগে ওঠা চরে ভুট্টার চাষ, ভালো ফলনের আশা
তিস্তার তাণ্ডবে শত শত একর আবাদি জমি ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে তা আবার চরে পরিণত হওয়ায় এসব এলাকার লোকজন ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা ভালো ফলনের আশা করছেন।
সরেজমিন উপজেলার তিস্তার চরে গিয়ে দেখা যায়, তিস্তায় জেগে ওঠা চরে শত শত একর জমিতে ভুট্টার চাষ করছেন চাষিরা। কেউ ভুট্টার চাষ করতে ব্যস্ত আবার কেউ ভুট্টার জমিতে নিড়ানিতে ব্যস্ত সময় পার করছেন। ভুট্টার ফলন ভালো হওয়ায় লাভের আশা জুগিয়েছে ভুট্টা চাষিদের মনে।
তারা জানান, তিস্তার চরে ভুট্টার চাষ অনেক ভালো হয়। ভুট্টায় যদি কোনো রোগবালাই না ধরে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে অনেক লাভবান হওয়া যাবে বলে জানান তারা।
ভুট্টা চাষি ওবাইদুল ইসলাম বলেন, আমি তিস্তার চরে বর্গা হিসাবে প্রায় ১ হাজার ৫৬ শতক বা ৪৮ দোন (২২ শতকে ১ দোন) জমিতে ভুট্টা চাষ করেছি। দোনপ্রতি (২২ শতক) আমার খরচ হবে ১০ থেকে ১১ হাজার টাকা। ভালো ফলন হলে দোনপ্রতি ভুট্টা পাব প্রায় ৩ টন। বাজার ভালো হলে এর মূল্য হবে ২২-২৩ হাজার টাকা। প্রায় দ্বিগুণ লাভের সম্ভাবনা রয়েছে। ভুট্টা চাষে অনেক লাভবান হওয়া যায় বলে জানান তিনি।
ভুট্টা চাষিদের মধ্যে মনিরুল, আজাদ, সাহেবসহ অনেকে বলেন, এবারে তিস্তার চরে ভুট্টার ফলন অনেক ভালো দেখা যাচ্ছে। সামান্য পোকামাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে। আমরা সেগুলো প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি। উপজেলা কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ দিলে অনেক উপকৃত হব। ভুট্টা চাষ অনেক লাভজনক হওয়ায় তিস্তা চরে ব্যাপক সাড়া পড়েছে।
এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ভুট্টা চাষে অনেক লাভবান হওয়া যায়। ভুট্টা চাষে অনেক লাভ হওয়ায় তিস্তার চরে অনেক সাড়া পড়েছে। ভুট্টার রোগবালাই ও পোকামাকড় সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয় চাষিদের। এছাড়াও উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে বীজ ও সার দেয়া হয় বলে জানান তিনি।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি