ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের মাঠ দখল করে নিয়েছে শীতকালীন আগাম সবজি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ৩:৫৯
দিগন্তজোড়া সবজির ক্ষেত, যেদিকে চোখ যায় সবজি আর সবজি। ঠাকুরগাঁওয়ে ধান চাষের অনেকটা জায়গা দখল করে নিয়েছে শীতকালীন আগাম সবজি। মাচায় ঝুলছে লাউ, মাঠজুড়ে নানা জাতের সবজি। ব্যস্ততার শেষ নেই কৃষকের। সবজি চাষে কম সময়, সেচ, সার,পরিচর্যাসহ অন্যান্য খরচ কম হওয়ায় তাদের আগ্রহটা বেশি।
  
বিঘার পর বিঘা চাষ হচ্ছে লাউ, কায়তা, করলা, ঝিঙে, বেগুন, শসা, লালশাক, ফুলকপি, ডাঁটাাশাকসহ নানান জাতের সবজি । এরই মধ্যে এসব সবজি কৃষকরা বাজারজাত করতে শুরু করেছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন সবজি নিয়ে ভিড় করছেন কৃষকরা। তবে সার ও কীটনাশকসহ অন্যন্য জিনিসের দাম বৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এ বছর ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা ও পণ্য সংরক্ষণের উদ্যোগ নেয়ার দাবি তাদের।
 
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. নইমুল হুদা সরকার বলেছেন, এ বছর ঠাকুরগাঁওয়ে ৭ হাজার ৮৯৫  হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতোমধ্যে ১৪০ হেক্টর জমির শাক-সবজি বাজারে এসেছে। আশা করা যায় বিগত বছরের মতো এবারো ভালো ফলন পাওয়া যাবে। বৃষ্টির কারণে শাক-সবজির দাম কিছুটা কম হলেও আবহাওয়া স্বাভাবিক হয়ে এলে মূল্য বৃদ্ধি পাবে।

এমএসএম / জামান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না

ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান

বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত পরিস্থিতি

চউক’এ বহাল অস্ত্র মামলায় অভিযুক্ত আলমগীর খান