ঠাকুরগাঁওয়ে যুবককে হত্যার অভিযোগে মামলা
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মধ্য পারপূগীতে পারভেজ (১৭) নামে এক যুবককে ডেকে নিয়ে মারপিট করে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (২৪ াক্টোবর) রাতে পারভেজের পিতা মো. ওসমান গণি বাদী হয়ে দুজনের নামোল্লেখ করে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত রোববার শীবগঞ্জ বাজারের একটি তেলের দোকানে সঞ্জয় নামে এক যুবক পারভেজকে ডেকে নিয়ে যায়। এ সময় তেলের মিলের ভেতরে অজ্ঞাত কারণে পারভেজকে মারপিট করে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে বের করে দেয়। পরবর্তীতে সে অভিমান করে গ্যাসের ট্যাবলেট সেবন করে পারপূগী উচ্চ বিদ্যালয় মাঠে পড়ে থাকে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঠাকুরাগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করা হয়। পরে রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে আশপাশের মানুষজন পারভেজকে মারপিট ও আত্মহত্যার প্ররোচনার বিষয়ে জানতে পারেন।
এ ঘটনায় আসামিরা হলেন- সদর উপজেলার শীবগঞ্জ মধ্য পারপূগী গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে সঞ্জয় (২৮) এবং তার ভাই অজয় (২৪)।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied